Header Ads

Breaking News
recent

প্রথম সপ্তাহেই ২০০ কোটি ছাড়াল ‘মির্জাপুর: দ্য মুভি’

 


প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির আয়ের মাইলফলক অতিক্রম করেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির প্রথম সাত দিনে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২১২ কোটি ৪৪ লাখ রুপি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে শুধু ভারতেই সিনেমাটি নিট ১০ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এতে দেশটিতে ছবিটির মোট গ্রস আয় বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৯৪ লাখ রুপি। ভারতের বাজারে এখন পর্যন্ত সিনেমাটির মোট নিট আয় ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি। ফলে ১৫০ কোটি রুপির মাইলফলক থেকে আর মাত্র দেড় কোটি রুপিরও কম দূরে রয়েছে ছবিটি।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ২৫ কোটি ৭৫ লাখ রুপি। এরপর সপ্তাহান্তে দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে তৃতীয় দিনে সর্বোচ্চ ৩৬ কোটি রুপি আয় করে। ভারতীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। দেশের বাইরের বাজার থেকে এখন পর্যন্ত ছবিটির আয় হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ রুপি।

ওটিটিতে জনপ্রিয়তা পাওয়া ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’-এর প্রিক্যুয়েল হিসেবে বড় পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। গুরমিত সিং পরিচালিত ছবিটির গল্প লিখেছেন পুনীত কৃষ্ণ। এতে মূল সিরিজের আগের সময়ের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে কালিন ভাইয়া চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, গুড্ডু পণ্ডিতের ভূমিকায় রয়েছেন আলী ফজল এবং মুন্না ভাইয়া চরিত্রে দেখা গেছে দিব্যেন্দু শর্মাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী, জীতেন্দ্র কুমার ও রবি কিষাণ।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.