গুলশানে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেছেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকশ মানুষ মিছিল করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। এ সময় মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

কোন মন্তব্য নেই: