Header Ads

Breaking News
recent

সরকারের ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ইস্যু করবে ডেসকো

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বাংলাদেশ সরকারের ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ডেসকো জানায়, গত ৩১ আগস্ট দেওয়া এক চিঠির মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি দিয়েছে।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি মোট ৪৫ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করবে।

ইস্যু করা শেয়ারগুলো বাংলাদেশ সরকারের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে। সরকারের পক্ষে এসব শেয়ারের প্রতিনিধিত্ব করবেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

ডেসকো জানিয়েছে, বাংলাদেশ সরকারের ইক্যুইটির বিপরীতে এসব প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হচ্ছে। বিএসইসির অনুমোদন পাওয়ার পর এখন এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবে কোম্পানিটি।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ডেসকো। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের বাইরে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডেসকোর শেয়ারদর ২৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.