Header Ads

Breaking News
recent

সুইমিং পুলে পূজা চেরী, লিখলেন ‘মুহূর্তের গভীরে ডুবে যাচ্ছি’


নতুন কোনো সিনেমার খবরে নেই ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। বরং সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করেই আলোচনায় রয়েছেন তিনি। কিছুদিন আগে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে অভিনেত্রী জানান, এখনো তার বিয়ে হয়নি। তবে পারিবারিকভাবে তার বিয়ের কথা চূড়ান্ত হয়ে আছে বলে জানিয়েছেন তিনি।

অভিনয়ে ব্যস্ত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় পূজা। ভক্তদের সঙ্গে প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

বুধবার দুপুরে একগুচ্ছ ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে সুইমিং পুলে জলকেলি করতে দেখা যায়। সুইমস্যুট পরা পূজার হাতে ছিল জুস। কোনো ছবিতে তাকে কাঁধ পর্যন্ত পানিতে ডুবে থাকতে দেখা গেছে, আবার কোনো ছবিতে নাক পর্যন্ত পানির নিচে রেখে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

জলকেলির এই মুহূর্তগুলো বেশ উপভোগ করেছেন পূজা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মুহূর্তের গভীরে ডুবে যাচ্ছি, জলের ভেতরে নয়।’

পূজার এমন ছবি দেখে তার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। কমেন্টে অনেকে তার সৌন্দর্য ও ছবির প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘তোমার ওই মায়াবী চোখে এক প্রজন্ম তাকিয়ে থাকলেও দেখা শেষ হবে না।’ আরেকজন লিখেছেন, ‘এই ডুবে যাওয়াটাই সবচেয়ে সুন্দর।’

অভিনয়ে পূজা চেরীকে সর্বশেষ দেখা গেছে সৈকত নাসির নির্মিত ‘মাসুদ রানা’ সিনেমায়। কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি অবশ্য প্রত্যাশিত সাড়া পায়নি। এর আগে রোজার ঈদে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.