test

নিরাপত্তা নিয়ে শঙ্কা, পাকিস্তানে যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামীকাল সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ভ্যান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তাঁর এই সফর বাতিল করা হলো।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্সের না যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি (ভ্যান্স) এই সফরে যাচ্ছে না। তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ।’



ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই আলোচনার জন্য আগামীকাল সোমবার পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা এই বৈঠকে অংশ নেবেন, তা স্পষ্ট করেননি তিনি। প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে নতুন করে এই বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.