যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন, লন্ডন ও স্কটল্যান্ডে দুই অনুষ্ঠানে গাইবেন গান

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন, লন্ডন ও স্কটল্যান্ডে দুই অনুষ্ঠানে গাইবেন গান

 

দুটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গত রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী, আগামী ১১ অক্টোবর লন্ডনে আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। এরপর ১৫ অক্টোবর স্কটল্যান্ডের একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তার। সফরে সাবিনা ইয়াসমিনের সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন তবলাবাদক চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী। লন্ডনের অনুষ্ঠানটি যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি সংস্কৃতিপ্রেমীদের একটি বার্ষিক আয়োজন। প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। গত বছরও অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন সাবিনা ইয়াসমিন। দুই আয়োজন শেষ করে আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। ১১ অক্টোবরের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদও অংশ নেবেন

0 Response to "যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন, লন্ডন ও স্কটল্যান্ডে দুই অনুষ্ঠানে গাইবেন গান"

একটি মন্তব্য পোস্ট করুন