ব্যাংকিং থেকে সিগারেট—১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

ব্যাংকিং থেকে সিগারেট—১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং সিগারেট ও মোবাইল ফোনসহ ১১টি নির্দিষ্ট খাতের প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

আদেশ অনুযায়ী, সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ খাত এ বাধ্যতামূলক ব্যবস্থার আওতায় থাকবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় নির্ধারিত খাতের নিবন্ধিত ব্যবসায়ীদের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে।

আদেশে বলা হয়েছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান এসব পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায় যুক্ত থাকলেও অনলাইনে রিটার্ন দাখিলের নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে অনলাইনে দাখিলপত্র জমা দেওয়ার বিষয়ে আগে জারি করা এনবিআরের নির্দেশনাগুলো এ আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ তালিকায় নতুন খাত যুক্ত করা বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা এনবিআরের থাকবে। এর ফলে নির্ধারিত খাতের প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থাই অনুসরণ করতে হবে

0 Response to "ব্যাংকিং থেকে সিগারেট—১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর"

একটি মন্তব্য পোস্ট করুন