Header Ads

Breaking News
recent

নব্বইয়ের দশকের স্মৃতিতে ওয়ারফেজের প্রতিষ্ঠাতা কমল


 সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অতীতে ফিরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আশি ও নব্বইয়ের দশকের পোশাক, সাজসজ্জা ও লুকে নিজেদের ছবি প্রকাশ করছেন অনেক নেটিজেন। এই নস্টালজিয়ার আবহে বাংলাদেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজের সোনালি দিনের স্মৃতিচারণ করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও প্রধান গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল।

প্রায় চার দশক ধরে ওয়ারফেজের সংগীতযাত্রার সঙ্গে যুক্ত আছেন ইব্রাহিম আহমেদ কমল। ১৯৮৪ সালে ব্যান্ডটি গঠিত হওয়ার সময় তিনি বেজ গিটার বাজাতেন। পরে ১৯৮৭ সালের শেষ দিকে লিড গিটারিস্ট হিসেবে দায়িত্ব নেন এই সংগীতশিল্পী।

১৯৯১ সালে প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমে মূলধারার সংগীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ওয়ারফেজ। সময়ের সঙ্গে ব্যান্ডটির সদস্যতালিকায় একাধিক পরিবর্তন এলেও বাংলা হেভি মেটাল সংগীতে তাদের অবদান ও জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে।

বর্তমানে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপু, সামির হাফিজ, সৌমেন দাস ও পলাশ নূরকে নিয়ে এগিয়ে চলছে ওয়ারফেজের সংগীতযাত্রা।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.