Header Ads

Breaking News
recent

চট্টগ্রামে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গনি গ্রেপ্তার


 চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে একাধিক মামলার আসামি ও ‘পেশাদার জুয়াড়ি’ হিসেবে পরিচিত মো. ওসমান গনি (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের আকমল আলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওসমান গনি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। তিনি বর্তমানে ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওসমান গনি ইপিজেড থানা এলাকার চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে নির্জন ও দুর্গম স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন।

এ ছাড়া জুয়ার ঘর নির্মাণ, জুয়াড়িদের উৎসাহিত করা এবং তাদের আশ্রয় দিয়ে নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ইপিজেড থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জুয়া খেলা ও জুয়ার আসর আয়োজনের অভিযোগে ওসমান গনির বিরুদ্ধে ইপিজেড থানায় আগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালে ও চলতি বছরে জুয়া আইন, ১৮৬৭-এর বিভিন্ন ধারায় দুটি মামলা করা হয়েছিল।

সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) জুয়া খেলা, জুয়ার আসর পরিচালনা এবং অপরাধে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনার অভিযোগ ছিল। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.