Header Ads

Breaking News
recent

নীলফামারীতে অনিবন্ধিত কারখানায় শিশুখাদ্য তৈরি, জরিমানা

 


নীলফামারী সদরের একটি অনিবন্ধিত কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করার দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানায় থাকা ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকার অস্বাস্থ্যকর শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার টুপামারী এলাকার ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন এবং থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জানা যায়, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানাটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ‘আইসললি’ ও ‘রোবট’ নামে শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটিকে জরিমানা করা হয়।

পরে কারখানায় থাকা ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকার অস্বাস্থ্যকর শিশুখাদ্য ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য তৈরির দায়ে কারখানাটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকার শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.