Header Ads

Breaking News
recent

ঈদের ছুটিতেও স্বস্তি নেই বাজারে, চড়া সবজির দামে নাভিশ্বাস

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সরকারি ছুটির দিন। ছুটির দিনে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও মাছ, মাংস ও সবজির বাজারে স্বস্তি নেই।

বাজারভেদে পণ্যের দামে সামান্য তারতম্য থাকলেও অধিকাংশ সবজি কেজিপ্রতি ৭০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ছুটির দিনেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

এদিকে গত সপ্তাহের তুলনায় ডিমের দামও কিছুটা বেড়েছে। মাছ ও মাংসের বাড়তি দামের সঙ্গে সবজির চড়া মূল্য ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের মানুষের জন্য বাজারের বর্তমান পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। আয় অনুযায়ী ব্যয় সামলাতে গিয়ে অনেক পরিবারকে প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রেও হিসাব করে চলতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতার চাপ কম থাকলেও সরবরাহ ও অন্যান্য খরচের কারণে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম খুব একটা কমেনি। ফলে ঈদের ছুটিতেও বাজারে স্বস্তি ফিরেনি।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.