Header Ads

Breaking News
recent

বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি জিয়া মঞ্চ নেতা ঢাকায় গ্রেপ্তার


বরিশালের বাবুগঞ্জে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পলাতক এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে আহমদ উল্লাহ (৩৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।

গ্রেপ্তার আহমদ উল্লাহ বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.