বড়দিন উদ্যাপনে খ্রিষ্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৬ উদ্যাপন উপলক্ষে তিন কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এ অর্থ বরাদ্দ দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সোম
বার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে তিন কোটি টাকা অনুদানের বিষয়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
বড়দিন উপলক্ষে বিশেষ অনুদানের উদ্যোগ
আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৬ উদ্যাপিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এ কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বড়দিন উদ্যাপন এবং সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য সরকারি বিশেষ অনুদান প্রয়োজন।
দুই কোটি টাকার প্রস্তাবে অনুমোদন তিন কোটি
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা অনুদান চেয়েছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সারসংক্ষেপেও চলতি ২০২৬ সালে বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
তবে প্রস্তাবিত অর্থের চেয়ে এক কোটি টাকা বেশি দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অর্থাৎ দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদানের অনুমোদন দেওয়া হয়েছে।
ধর্মীয় উৎসব উদ্যাপনে বরাদ্দ
প্রধানমন্ত্রীর অনুমোদনের ফলে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাবে। এই অর্থের মাধ্যমে বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ বাস্তবায়নের কথা রয়েছে।
0 Response to "বড়দিন উদ্যাপনে খ্রিষ্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর"
একটি মন্তব্য পোস্ট করুন