জগন্নাথপুরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ‘সিএমএসএমই নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সৈয়দপুর এসএমই/কৃষি শাখার আয়োজনে সম্প্রতি এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের এসএমই এসপিডির জয়েন্ট ডিরেক্টর মিস সামিয়া শারমিন। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বদরুল হক।
ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতি
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, জগন্নাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দেবল চন্দ্র তালুকদার; উত্তরা ব্যাংক পিএলসি, জগন্নাথপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহফুজুল্লাহ; এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ, জগন্নাথপুর শাখার এফএভিপি ও শাখা প্রধান মো. জহির উদ্দিন (বাবর)।
বাংলাদেশ কৃষি ব্যাংকের জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুসা হুসাইন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য সিটি ব্যাংকের জগন্নাথপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক নবারূপা ধর চৌধুরী।
নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন এমটিবির সৈয়দপুর এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফিতরাতুস সায়েম চৌধুরী এবং এমটিবি সুনামগঞ্জ উপ-শাখার ইনচার্জ সুজিত কুমার দে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। এ ধরনের প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও দক্ষতা উন্নয়নের বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক বলে কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচিটি সম্পন্ন হয়।
0 Response to "জগন্নাথপুরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত"
একটি মন্তব্য পোস্ট করুন