যুক্তরাজ্যে জিএসসি মিডলসেক্স শাখার এজিএম অনুষ্ঠিত
যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের (জিএসসি) মিডলসেক্স শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক অগ্রগতি, বৃহত্তর সিলেটবাসীর ঐক্য এবং প্রবাসীদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সম্প্রতি একটি হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জিএসসি মিডলসেক্স শাখার চেয়ারপার্সন আবদুল আহাদ। সভা পরিচালনা করেন শাখার সেক্রেটারি মুজিবুর রহমান রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ছালেহ আহমেদ।
আর্থিক প্রতিবেদন ও সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রওশন আলী। সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন শাখার কোষাধ্যক্ষ রুহুল আমিন। পরে সর্বসম্মতিক্রমে জেনারেল সেক্রেটারি ও ট্রেজারারের প্রতিবেদন গ্রহণ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের চেয়ারপার্সন খলিল আহমেদ কবির, জিএসসির কেন্দ্রীয় সাবেক সহসভাপতি এ আর খান, সাউথ ইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ ও কোষাধ্যক্ষ মো. আবুল মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ওয়েলসের চেয়ারপার্সন কাউন্সিলর সালেহ আহমদ, সাউথ ওয়েস্ট রিজিয়নের চেয়ারপার্সন আখলাকুল আম্বিয়া রাবেল এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ আনসারী ও আবুল কালাম মুমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঐক্য ও নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান
সভায় আরও বক্তব্য দেন আবদুল শহীদ, ফখরুল আলম পাভেল, আখলাসুর রহমান, মো. আকিক মিয়া কোরেশি, আবদুল মজিদ, খালিক মিয়া, আহমেদ হুসেইন নাজিম, কাজী শাজিদুর রহমান লিলু, কয়ছর আহমেদ, আবদুল আজীম, মো. বাহার ও আবদুল জলিলসহ অন্য নেতারা।
বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
তারা বৃহত্তর সিলেটবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা, নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং প্রবাসীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বক্তাদের মতে, প্রবাসে বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে। এ জন্য সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়
0 Response to "যুক্তরাজ্যে জিএসসি মিডলসেক্স শাখার এজিএম অনুষ্ঠিত"
একটি মন্তব্য পোস্ট করুন