হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, অধিনায়ক আবু হায়দার রনি
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আবু হায়দার রনি। দলে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানও।
বাংলাদেশের সাত সদস্যের দলে আরও জায়গা পেয়েছেন সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন ও হাবিবুর রহমান সোহান।
আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ১২টি দেশ।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপপর্বের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে দলগুলোর অবস্থান।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল শিরোপার সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলো অংশ নেবে বোল প্রতিযোগিতায়।
দ্রুতগতির ও বিনোদনমূলক এই ফরম্যাটে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপপর্বে ভালো পারফরম্যান্স করে মূল শিরোপার লড়াইয়ে জায়গা করে নেওয়া
0 Response to "হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, অধিনায়ক আবু হায়দার রনি"
একটি মন্তব্য পোস্ট করুন