ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি


 ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। নিয়মিত ও সময়মতো নামাজ আদায়ের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। জামাতে নামাজ আদায় এবং নামাজের জন্য আগে থেকেই মসজিদে উপস্থিত হয়ে অপেক্ষা করারও বিশেষ ফজিলত রয়েছে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ সঠিক হলে সে সফল হবে, আর নামাজে ত্রুটি থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে।

হাদিসে আরও এসেছে, ফরজ ইবাদতে কোনো ঘাটতি থাকলে আল্লাহ তায়ালা বান্দার নফল আমল রয়েছে কি না তা দেখবেন। নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে। এরপর অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে।

—আবু দাউদ: ৮৬৪, তিরমিজি: ৪১৩, ইবনে মাজাহ: ১৪২৫

অন্য এক হাদিসে হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এবং প্রথম তাকবিরও পাবে, তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে—জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফেকি থেকে মুক্তি।

—সুনানে তিরমিজি: ২৪১

২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবারের নামাজের সময়সূচি:

ফজর — ৪:৩৩ মিনিট

জোহর — ১১:৫১ মিনিট

আসর — ৪:১২ মিনিট

সূর্যাস্ত — ৫:৫৫ মিনিট

ইফতার — ৫:৫৬ মিনিট

মাগরিব — ৫:৫৬ মিনিট

ইশা — ৭:০৯ মিনিট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর:

ফজর — ৪:৩৩ মিনিট

তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় — ৪:৩৪ মিনিট

সূর্যোদয় — ৫:৪৭ মিনিট

বিভাগীয় শহর অনুযায়ী সময়ের পরিবর্তন:

বিয়োগ:

চট্টগ্রাম — ৫ মিনিট

সিলেট — ৬ মিনিট

যোগ:

খুলনা — ৩ মিনিট

রাজশাহী — ৭ মিনিট

রংপুর — ৮ মিনিট

বরিশাল — ১ মিনিট

নামাজের সময়সূচি স্থানভেদে পরিবর্তিত হতে পারে। তাই স্থানীয় মসজিদ বা নির্ভরযোগ্য ইসলামিক ক্যালেন্ডারের সময়ের সঙ্গে মিলিয়ে নেওয়া ভালো।

0 Response to "ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি"

একটি মন্তব্য পোস্ট করুন