রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৬ জন গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৬ জন গ্রেপ্তার


 রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫২ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৬৮ জন, তেজগাঁওয়ে ৯৯ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে পুলিশ ৪০০ গ্রাম গাঁজা ও ৪ হাজার ৩১৪টি ইয়াবা উদ্ধার করেছে। পাশাপাশি দুটি সুইট গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।

এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

0 Response to "রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৬ জন গ্রেপ্তার"

একটি মন্তব্য পোস্ট করুন