ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, উদ্ধার ইয়াবা-হেরোইন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগে গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে।
অভিযান চলাকালে পুলিশ ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা ও ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ছাড়া ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
0 Response to "ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, উদ্ধার ইয়াবা-হেরোইন"
একটি মন্তব্য পোস্ট করুন